Friday, February 6, 2026
Friday, February 6, 2026
Homeরাজনীতিআগামীকাল শনিবার নীলফামারীতে আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আগামীকাল শনিবার নীলফামারীতে আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিতে দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামীকাল শনিবার উত্তরের জেলা নীলফামারীতে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার পৌর মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগমনকে ঘিরে নীলফামারী জেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে বরণ করে নিতে প্রস্তুত হওয়ার পাশাপাশি চলছে জোরেশোরে মঞ্চ তৈরির কাজ। সমাবেশকে সফল করতে মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মাঠের সামনের অংশ বাঁশ দিয়ে ঘিরে মঞ্চের কাঠামো গড়ে তোলা হচ্ছে। সেইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠে অবস্থান করছেন পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, আগামীকাল দুপুর ১টায় দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার যোগে সভাস্থলে পৌঁছাবেন। তার আগমন ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে তারেক রহমানের আগমনকে সামনে রেখে পুরো শহর ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলের শীর্ষ নেতার জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে আশা করছেন আয়োজকরা। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করবেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এ ছাড়া নীলফামারী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের প্রার্থী আব্দুল গফুর সরকার, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের প্রার্থী সৈয়দ আলী এবং জেলা বিএনপির সদস্য সচিব এইচ এম সাইফুল্লাহ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দের জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে। এবং জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নীলফামারীতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে, এটি হবে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: