প্রেস বিজ্ঞপ্তি।
ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খানের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে ন্যাশনাল ওলামা এলায়েন্সের আহবায়ক বলেন, জুলাইয়ের কমিটমেন্ট রক্ষা করা দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের প্রধানতম দায়িত্ব। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিরোধিতা করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। জুলাইকে বৈধতা দেওয়া না হলে নির্বাচন, সরকার ও সংসদ কোনটাকেই বৈধতা দেওয়ার সুযোগ নেই।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ন্যাশনাল ওলামা এলায়েন্সের যুগ্ম সদস্য সচিব মুফতি মাহমুদুল হাসান। তিনি বলেন, দেশের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা জাতির নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন, এনসিপি, এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দীন পাটোয়ারী, এনসিপির যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব লুতফর রহমান,
জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব খান তালাত মাহমুদ রাফি, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মুফতী আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আনিসুর রহমান কাসেমী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত আন্দোলন এর মহাসচিব মাওলানা ফখরুল ইসলাম, বিশিষ্ট লেখক মাওলানা রুহুল আমিন সাদী, ওলামা মুভমেন্টের আমির মাওলানা আব্দুল্লাহ মাসুদ, সবার খবর পত্রিকার সম্পাদক আব্দুল গফফার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী, প্রখ্যাত বক্তা হেদায়েতুল্লাহ আযাদী, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজদের ওস্তাদ হাফিজ মাওলানা নেসার আহমদ আন নাছিরি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা ইমরানুল বারি সিরাজী।
বক্তারা “শাপলা ও ২৪-এর শহীদদের” গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।