Saturday, February 21, 2026
Saturday, February 21, 2026
Homeসারা বাংলাআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিমলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিমলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে ডিমলা বিজয় চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, সমবায় কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও সামছুল হকসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপির উপদেষ্টা প্রভাষক রইছুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, ফায়ার সার্ভিস কর্মী এবং গণমাধ্যমকর্মীরা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণ শোকাবহ পরিবেশে মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহীদ মিনার চত্বর ফুলে ফুলে ভরে ওঠে।

পরদিন সকাল থেকে দিবসের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে ভাষা শহীদদের স্মরণে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত জামাতের সংসদ সদস্য আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান, ও সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, ও নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা প্রভাষক রইছুল আলম চৌধুরী, ও নীলফামারী জেলা এনসিপি’র যুগ্ম সদস্য সচিব মোঃ রাশেদ ইসলাম, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান এবং সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মত্যাগকারী ভাষা শহীদদের স্মরণে দিনটি পালন করা হয়। ভাষা আন্দোলনের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে এবং ইউনেস্কো ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বর্তমানে দিবসটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ডিমলা উপজেলায় দিনব্যাপী কর্মসূচিতে সর্বস্তরের মানুষ আশাবাদ প্রকাশ করেছেন, এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে জাতীয় চেতনা ও মাতৃভাষার প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে এবং আগামী প্রজন্ম ভাষা আন্দোলনের চেতনাকে শক্তভাবে ধরে রাখবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: