মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীতে জেলা বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষক মন্ত্রালয়ের মন্ত্রী এজেডএম জাহিদ হোসেনের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৩ সেপ্টেম্বর বিকেলে নীলফামারী সার্কিট হাউজে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব)-এর আহ্বায়ক ও নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপি'র সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে মতবিনিময় প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মো. সোহেল পারভেজ, মো. রিয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির সাবেক সবাপতি মো. মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আল মাসুদ চৌধুরীর পরিচালনায় সভায় জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধানসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সমাজকল্যাণমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে নীলফামারীর বিএনপির নেতাকর্মীদের বলেন আপনাদের নেতা তুহিন সাহেব সব সময় চুপচাপ থাকে সে অনেক ভালো লোক আপনাদের নেতাকে দেখে কি বুঝা যায় আপনারা কোন সময় কি বুঝেছেন সে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম ম্যাডাম খালেদা জিয়ার ভাগিনা আপনাদের নেতা তুহিনের ভিতরে কোন অহংকার নাই সে অনেক ভালো লোক। সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন আমি ১৭ বছর এই এলাকায় যাওয়া আসা করছি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে কারো কাছে দুর্নাম শুনি নাই কাজেই আপনারা অনেক ভালো নেতা পেয়েছেন।সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে কোন বাধাই আমাদেরকে প্রতিহত করতে পারবে না এবং ‘আমরা যদি কাদা ছোড়াছোড়ি করি তাহলে সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন করবে না। সাধারণ মানুষ সমর্থন করবে, যখন আমরা সবাই একই সুরে কথা বলবো। আমাদের চলন, বলন, আচার ব্যবহার এমন হতে হবে যেন সাধারণ মানুষ আমাদের ওপর আস্থা রাখতে পারে।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন দলের শৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ়করণ ও সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনে রাজনৈতিক চক্রান্ত মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সব মানুষকে নিয়ে পথ চলার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যারা আমাদের রাজনীতিতে, আমাদের আইডোলজিতে বিশ্বাস করে সেই সমস্ত মানুষকে নিয়ে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। যারা কোন প্রতিকুল পরিবেশে আত্মসমর্পণ করে না বা ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মেলায় না সে সমস্ত লোকদের হাতে নেতৃত্ব দিতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা এপর্যন্ত যে ধৈর্য্য ধরেছেন, নেতৃত্বের প্রতি যে আনুগত্য রয়েছে, সন্মান রয়েছে এটা অব্যাহত রাখবেন। ত্যাগী নেতাকর্মী ও জনগণের সমর্থনে বিএনপি আবার ঘুরে দাঁড়িছে। রাজনৈতিক সততা ও নেতৃত্বের প্রতি শতভাগ আনুগত্য না থাকলে কোনো রাজনৈতিক লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়। শীর্ষ নেতৃত্বের আদর্শ অনুসরনের কথা উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, ‘আমাদের আচার-ব্যবহার ও কর্মে এমন পরিবর্তন আনতে হবে,যেন সাধারণ মানুষ দলের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে। সকলে এক সুরে কথা বললে সাধারণ মানুসের আস্থা বাড়বে। পরে স্থানীয় নেতৃত্বের ত্যাগ ও অবদানের প্রশংসা করে আগামী দিনে বড় বিজয়ের ভিত্তি গড়ে তোলার আহ্বান করেন তিনি।