Monday, February 9, 2026
Monday, February 9, 2026
Homeরাজনীতিআমি আপনাদের সেবা করতে করতে মরে যেতে চাই: বিএনপি প্রার্থী খন্দকার নাসির।

আমি আপনাদের সেবা করতে করতে মরে যেতে চাই: বিএনপি প্রার্থী খন্দকার নাসির।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বলেছেন, “আপনারা ৭১ সালেও জিততে পারেননি। এদেশের মানুষকে কষ্ট দিয়েছেন, এদেশের মানুষকে হত্যা করেছেন, মা-বোনের ইজ্জত লুন্ঠন করেছেন। বহু বছর পরে দাড়ি-টুপি লাগিয়ে সুন্দর সুন্দর কথা বলতে এসেছেন। এদেশের মানুষ একাত্তরের কথা ভুলে যায়নি, এদেশের মানুষ আপনাদের জুলুম-নির্যাতনের কথা ভুলে যায়নি।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোয়ালমারী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় ফরিদপুর-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন,”আমি এমপি হই বা না হই আমি আপনাদের দোয়া ও ভালোবাসার মধ্যে থাকতে চাই। আমি আপনাদের সেবা করতে করতে মরে যেতে চাই।” তিনি আরো বলেন, “এদেশে দুটি ধারা সৃষ্টি হয়েছে। একটি স্বাধীনতার পক্ষে, আরেকটি স্বাধীনতার বিপক্ষে। একটি দল বিধিনিষেধ থাকার কারণে নির্বাচনে আসতে পারছে না। কিন্তু তাদের সঙ্গে বিএনপির আদর্শগত একটি বিরাট মিল আছে। দুটি দলই স্বাধীনতার সপক্ষের শক্তি। বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দেওয়ার কোন বিকল্প নেই। উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. আরিফুর রহমান দোলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস, ঢাকা মহানগর শ্রমিক দলের সহসভাপতি আজিজুর রহমান, বিশিষ্ট শিল্পপতি লোকমান হোসেন খান, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র শুকুর শেখ, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি জাকির হোসাইন কাসেমি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি সুবাস সাহা, প্রার্থীর ছেলে ব্যারিস্টার দিদারুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: