মো: জাহিদুল ইসলাম
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ ঘিরে নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ির রহমানগঞ্জের বাজারে দুই বড় পর্দায় খেলা দেখতে উৎসবমুখর পরিবেশ তৈরি করছে সমর্থকরা। রাত ১০টায় আর্জেন্টিনা মিশরের ম্যাচ শুরুর আগেই রহমানগঞ্জ বাজারে ওসমানের চায়ের দোকানে রাত ৯ টা থেকে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হয়েছেন ফুটবলপ্রেমী দর্শকরা। আর্জেন্টিনা ও মিশরের সমর্থকদের উল্লাসে ও সমর্থকদের উপস্থিতিতে পুরো গ্রাম যেন রূপ নিয়েছে এক টুকরো ফুটবল স্টেডিয়ামে। এ সময় উপস্থিত ছিলেন গয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন ও গয়াবাড়ী ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান খান ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ফুটবল প্রেমী হাজারো দর্শক।
৭ জুলাই মঙ্গলবার রাতে রহমানগঞ্জ বাজারে সরেজমিনে এলে এমন চিত্র দেখা যায়৷ প্রিয় দলকে সমর্থন জানাতে হাজির হন মেসিভক্তরা। দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস আর স্লোগানে চারপাশে তৈরি হয় বিশ্বকাপের আবহ। বিশ্বকাপ খেলা বড় পর্দায় একসঙ্গে উপভোগ করতে রাতে রহমানগঞ্জ বাজারে অবস্থান নেন সমর্থকরা। এ সময় বাজারে সরেজমিনে খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে উত্তেজনা দেখা যায়, তবে বাজারের এক ব্যবসায়ী বলেন, দর্শকরা খেলা দেখবে আনন্দ উল্লাস করবে এটাই স্বাভাবিক কিন্তু খেলাকে কেন্দ্র করে গ্যাঞ্জাম করা ঠিক না।
এ সময় কয়েকজন আর্জেন্টিনার সমর্থক বলেন, তাদের প্রত্যাশা, বিশ্বকাপ মানেই আর্জেন্টিনা, আমাদের প্রিয় দল আর্জেন্টিনা আজ মেসির দল জিতবে তারা আবারও বিশ্বকাপ নেবে এটা আমরা আশা করছি, ও আমরা সবাই একসাথে খেলা দেখতে এসেছি অনেক সুন্দর আনন্দ করছি। তবে শুধু আর্জেন্টিনা মিশরের সমর্থকরাই নন, উপস্থিত ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বিতা নরওয়ের বিপক্ষে হেরে যাওয়া ব্রাজিলের সমর্থকরাও। এদিকে মিশরের কয়েক সমর্থক বলেন, আমরা চাই মিশর মুসলিম দেশ ফুটবল বিশ্বকাপ খেলায় জিতলে চমক দেখাইলে ভালো হবে ফুটবলে সব কিছুই সম্ভব।
বিশ্বকাপ ফুটবল খেলায় উন্মাদনায় পশ্চিম খড়িবাড়ি রহমানগঞ্জ বাজারে রাতে যে আবহ তৈরি হয়েছে, তা যেন প্রমাণ করে—বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার নাম। এদিকে বিশ্বকাপের মুখোমুখি আর্জেন্টিনা বনাম মিশর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশর ২ আর্জেন্টিনা ৩ গোল দিয়ে তারা চলে গেছে কোয়ার্টার ফাইনালে।