Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeবিশেষ প্রতিবেদনআলীকদমে অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কাব হলি ডে’ অনুষ্ঠিত।

আলীকদমে অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কাব হলি ডে’ অনুষ্ঠিত।

শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম ( বান্দরবান ) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ও ঝলমলে উৎসব ‘কাব হলি ডে’। রবিবার (১৯ অক্টোবর) অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বাঁধনমুক্ত আনন্দ-উৎসবটি অনুষ্ঠিত হয়। এর আগে আলীকদম উপজেলায় মাধ্যমিক পর্যায়েও ‘কাব হলি ডে’ আয়োজন হয়নি।

সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণ এক ভিন্ন সাজে সেজে ওঠে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, আলীকদম থানা অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, চকরিয়ার জয়নাল আবেদীন এবং প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ।

উদ্বোধন ও বিশেষ আয়োজন: সকালের সোনালী আলোয় অতিথিরা অনুষ্ঠানস্থলে পৌঁছালে শিশু শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের প্রাণবন্ত বরণ করে নেয়। এরপর সমাবেশে ক্ষুদে কাবদের সঙ্গে নিয়ে প্রধান অতিথি জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।

প্রধান শিক্ষক জয়নব আরা বেগম জানান, আগুন প্রজ্জ্বলের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এই আগুন প্রজ্জ্বলন জ্ঞানের আলোয় সব অন্ধকার দূর করার এক অঙ্গীকার বহন করে। অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করার পর তাঁরা শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ৩টি ভাগে সাজানো আকর্ষণীয় উপকরণ স্টল ও ক্যাম্প এলাকা পরিদর্শন করেন।

পরে স্কুলের হলরুমে শিশু কাবদের পরিবেশনায় গান, নাচ আর অভিনয়ের মাধ্যমে ঝলমলে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। অভিভাবক ও অতিথিবৃন্দও এই আনন্দ-উৎসবে সামিল হন। অনুষ্ঠান শেষে অতিথি ও বিজয়ী স্টলের জন্য ছিল মজাদার আয়োজন এবং পুরস্কার বিতরণ।

ইউএনও’র প্রশংসাসূচক আশ্বাস: প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম পিছিয়ে পড়া এই জনপদের একটি প্রাথমিক বিদ্যালয়ের এমন সুন্দর ও শিশুতোষ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়টির উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন: ১. বিদ্যালয়ের জন্য একটি দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ। ২. বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ প্রদানে মিটার ক্রয় করে দেওয়া ও স্কুলের মাঠ ভরাট ও রিটেইনিং ওয়াল নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

বিদ্যালয় পর্যায়ে এই ব্যতিক্রমী ‘কাব হলি ডে’ আয়োজন স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন অতিথিরা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: