Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeরাজনীতিইসলাম ও শহীদ জিয়াউর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনাতীত ------------------রিদওয়ান মাযহারী।

ইসলাম ও শহীদ জিয়াউর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনাতীত ——————রিদওয়ান মাযহারী।

ইসলাম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মাইনাস করে বাংলাদেশকে কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। তিনি বলেন, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পরিচয়ের সঙ্গে ইসলামি মূল্যবোধ এবং শহীদ জিয়াউর রহমানের অবদান অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইতিহাস থেকে এই সত্য মুছে ফেলার অপচেষ্টা জাতি কখনোই মেনে নেবে না।

রবিবার (১লা ফেব্রুয়ারি) বিকাল ৪টায়, জকিগঞ্জ টাউনের সোনার বাংলা কনফারেন্স হলে, জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত ও জকিগঞ্জ উপজেলা পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা পৌর ছাত্রদলের আহ্বায়ক জাবরুল ইসলাম ইমন এবং সঞ্চালনায় ছিলেন জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি কাজী ফাহাদ।

সমাবেশে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা বিলাল আহমদ ইমরান, সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক আহমদ সগীর, জেলা বিএনপির সহ অর্থ সম্পাদক সাহেদ আহমদ রাসেল, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সিলেট মহানগর জমিয়তের যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি সাকি ফেরদৌস, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ফহিম আহমদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসাইন দিনার, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, ছাত্র জমিয়ত সিলেট জেলা শাখার সহ সভাপতি মাহমুদুল হাসান নোমান, ছাত্র জমিয়ত সিলেট মহানগর শাখার সভাপতি জামিল আহমদ, সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: