মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নীলফামারীর ডিমলার তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ পরীক্ষার্থী পাস করতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, ডিমলার তিনটি, শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।
জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফেল হওয়া পরীক্ষার্থীদের মধ্যে আছেন ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে ১ জন, গয়াখড়িবাড়ি মহিলা কলেজে ১ জন এবং আদাবাড়ি স্কুল অ্যান্ড কলেজে ২ জন। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়েও সেগুলো বন্ধ পাওয়া যায়। ফলে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর প্রধানদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে নীলফামারী জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, যেসব প্রতষ্ঠানে পাশের হার শূন্য, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কেনো এমনটা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।