Sunday, April 12, 2026
Sunday, April 12, 2026
Homeবিশেষ প্রতিবেদনকুমিল্লার নির্মাণাধীন ভবন থেকে পড়ে ডিমলার নির্মাণ শ্রমিকের মৃত্যু।

কুমিল্লার নির্মাণাধীন ভবন থেকে পড়ে ডিমলার নির্মাণ শ্রমিকের মৃত্যু।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

কুমিল্লার নাঙ্গলকোটে নির্মাণাধীন একটি ছয়তলা আবাসিক ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মোস্তাফিজুর রহমান (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ নীলফামারীর দক্ষিণ ঝুনাগাছ চাপানি ইউনিয়নের কাকড়া বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১২ দিন আগে কাজের সন্ধানে লাকসামের এক ঠিকাদার মোকারমের সঙ্গে যোগ দেন মোস্তাফিজ। পরে তাকে নাঙ্গলকোটের বদরপুর গ্রামে (হোমনাবাদ কলেজের পাশে) প্রবাসী ওসমান গণির নির্মাণাধীন ভবনে কাজের জন্য পাঠানো হয়। প্রতিদিনের মতো আজ সকালেও কাজে যোগ দেন তিনি। সকালে ভবনের ছাদে উঠে মালামাল খুলতে গিয়ে তিনি পা পিছলে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন, কোনও ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছিলেন ঠিকাদার মোকারম। এ বিষয়ে মোস্তাফিজের মামা মনিরুজ্জামান বলেন, প্রতিদিন ৬৫০ টাকা হাজিরায় কাজ করছিল সে। নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ছয়তলা ভবনে কাজ করতে গিয়ে ছেলেটি মারা গেল। ঘটনার পর ঠিকাদার মোকারম পালিয়ে গেছেন।

বাড়ির মালিক প্রবাসী ওসমান গণির স্ত্রী বলেন, আমরা কাজটি ঠিকাদারের মাধ্যমে দিয়েছি। কাজের বিষয়টি তারাই দেখভাল করেন। এখানে আমাদের কিছুই নেই। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: