সৈয়দ মওদুদ আহমদ সভাপতি, জুবেল আহমদ সাধারণ সম্পাদক ও মো. আল আমিন সাংগঠনিক সম্পাদক
ক্বিরা’আতুল কুরআন পরিষদ সিলেটের কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়েছে। গত ২৯ শে আগস্ট ২০২৬ শনিবার বেলা ২টায় নগরীর হোটেল গ্র্যান্ড ইমারাহ এ অনুষ্ঠিত সভায় পরিষদের সভাপতি সৈয়দ মওদুদ আহমদের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক নাসরু আহমদ চৌধুরীর পরিচালনায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সৈয়দ মওদুদ আহমদকে সভাপতি, জুবেল আহমদকে সাধারণ সম্পাদক এবং মো. আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. ফাহিমুজ্জামান, মো. খায়রুজ্জামান চৌধুরী, মো. জুহেল আহমদ, মো. জাহাঙ্গীর আলম মুজাহিদ, সৈয়দ মাহমুদ আহমদ, মো. আব্দুল মালিক, মো. জামাল আহমদ, আমিনুল ইসলাম লায়েক ও মোহাইমিন আহমদ।
সহ-সাধারণ সম্পাদক মো. নায়ীমুজ্জামান; সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল হক, এস এম আলী আহমদ ও মো. মামুনুর রশিদ; কোষাধ্যক্ষ নোমান আহমদ; প্রচার সম্পাদক ইসমাইল হোসেন; সহ-প্রচার সম্পাদক সৈয়দ নুরুল মুত্তাকিন ও নোমান আহমদ চৌধুরী।
অফিস সম্পাদক মো. ইমান আলী; সহ-অফিস সম্পাদক হাফিজ মিফতাহুল করিম সেজু,হাফিজ শামসুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মো. শিহাব উদ্দিন; সহ-প্রশিক্ষণ সম্পাদক খলিলুর আহমদ আব্বাসী ও হাঃ রোমান আহমদ।
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈয়দ মোস্তফা জামান রাফি; সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বায়েজীদ আহমদ চৌধুরী ও শেখ মোহাম্মদ নাদিম।
নির্বাহী সদস্য ইমরানুল হক ইমন, খালেদ আহমদ খালিশদার,মাওলানা আব্দুস সামাদ ও হাঃ মোস্তাক আহমদ।
সিনিয়র সদস্য মিজানুর রহমান, হাফিজ জামাল আহমদ আশিকী ও নাজিম উদ্দিন চৌধুরী।
সদস্য হিসেবে রয়েছেন আহমদ মুফিদ চৌধুরী রাহিন, মো. আলী রাব্বি, মো. তাহসান হাবীব রাফি, হোসাইন আহমদ, মো. আইনুল হুদা ও মোঃ আব্দুস সোবাহান ফাহিম।
ক্বিরা’আতুল কুরআন পরিষদ সিলেট একটি অরাজনৈতিক সংগঠন। কুরআনের ক্বিরাতের প্রচার-প্রসার এবং সিলেটে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আয়োজনকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়ে ২০১৮ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে পরিষদ। এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা মূল, সামাজিক ও মানবিক কার্যক্রমও পরিচালনা করে থাকে সংগঠনটি।
উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আয়োজন করা হবে।