Sunday, February 15, 2026
Sunday, February 15, 2026
Homeরাজনীতিখোজারখলা মারকাজ মসজিদের অজুখানার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন খন্দকার মুক্তাদির।

খোজারখলা মারকাজ মসজিদের অজুখানার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন খন্দকার মুক্তাদির।

সিলেট-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও মুসল্লিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মসজিদের পবিত্রতা রক্ষা এবং মুসল্লিদের ওজুর সুব্যবস্থা করতে চলমান উন্নয়ন কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং এই কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে খন্দকার আব্দুল মুক্তাদির মসজিদ কমিটি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। উন্নয়ন কাজ যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে তিনি সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলী, সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমদ, মসজিদ কমিটির মোতাওয়াল্লী আব্দুল মতিন, সদস্য চুনু মিয়া ও ফারুক আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি আফজল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, ইকবাল বাহার চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহ মারুফ উদ্দিন, ২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শিপু আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুর রহমান তজন, জাবেদুল ইসলাম দিদার, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, ২৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মেহরাজ হোসেন রাজু, যুগ্ম আহ্বায়ক বাবলু আহমদ এবং ২৬নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব প্রমুখ।
পরিদর্শন শেষে সংসদ সদস্য মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: