আগামী ১৫/০৯/২০২৬ খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের করণীয় বিষয়ে নির্দেশনা প্রদানের লক্ষ্যে অদ্য ১৪/০৯/২০২৬ খ্রি. বিকাল ১৫:১৫ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-এর সভাপতিত্বে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ কমিশনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ডিউটি পালনের সময় ড্রেস কোড অনুযায়ী পরিচ্ছন্ন পোশাক পরিধান করে নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে। ব্রিফিংকালে সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে তিনি গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সতর্কতার সঙ্গে দায়িত্ব পাললের আহ্বান জানান। পরিশেষে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সফলভাবে সম্পন্ন করার জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যের আন্তরিকতা, সহযোগিতা ও পেশাদারিত্ব কামনা করেন।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ রহমত উল্লাহ; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) জনাব সাহাদত হোসেনসহ এসএমপি‘র অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।