
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার।
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর আশীর্বাদপুষ্ট এই নেতা এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে।
তিনি বলেন, “আমি টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই যেন ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।”
গোপাল সরকার আরও বলেন, আগামী দিনে টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চান। এজন্য তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।



