Friday, February 13, 2026
Friday, February 13, 2026
Homeরাজনীতিচাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনেই জামায়াত প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত।

চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনেই জামায়াত প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ

গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ৪৩ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ ১ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মাওলানা মোঃ কেরামত আলি দাঁড়িপাল্লা প্রতীকে ৪৪ হাজার ৩৭৮ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা হলো ২ লাখ ৬ হাজার ৮৯৩।তার নিকটতম বি এন পির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে অধ্যাপক শাহজাহান আলি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা ৫লাখ ১৮১ জন।কেন্দ্র হলো ১৫৯টি। বৈধ ভোট সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৭৫৭টি। বাতিল ভোট হলো৯ হাজার ৬২৮। মোট প্রদত্ত ভোট সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৩৮৫। প্রদত্ত।ভোটের শতকরা হার ৭৬.৬৫%

৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২(ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১৬ হাজার ১০৮ ভোট বেশী জামায়াত ইসলামীর নেতা মুঃ মিজানুর রহমান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।তার প্রাপ্ত ভোট হলো ১ লাখ ৭১ হাজার ২২৭।

তার নিকটতম প্রতিদন্দী বি এন পি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। এ আসনে ১৮৫ টি কেন্দ্রে ৪ লাখ ৬১ হাজার ভোটারের মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ভোটার ভোট প্রদান করেন। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ২১৬। বাতিল ভোটের সংখ্যা ৮০৫৮। শতকরা হিসাবে ৭৪.৬৮

৪৫ চাঁপাইনবাবগঞ্জ ৩ চাঁপাইনবাবগঞ্জ সদরে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়ি পল্লা
প্রতীকে মোঃ নুরুল ইসলাম ৬২ হাজার ৬০৩ বেশী ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট হলো ১ লাখ ৮৯ হাজার ৬৪০। তার নিকটতম প্রতিদন্দী বি এন পির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট। এ আসনে ১৭৩টি।ভোট কেন্দ্রে ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন ভোটারের মধ্যে ৩ লাখ ২৩ হাজার ২৩৪ জন ভোটার ভোট দিয়েছেন। বৈধ ভোট সংখ্যা হলো ৩ লাখ ১৮ হাজার ৪৯৫। বাতিল ভোট সংখঢ়া হলো ৭৩৯টি।

১৩ ফেব্রুয়ারী রাত ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ এ ফলাফল ঘোষনা করেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: