Wednesday, February 25, 2026
Wednesday, February 25, 2026
Homeজাতীয়জাতীয় শহিদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত।

জাতীয় শহিদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত।

গত ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সেনাসদস্যগণের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ আজ (২৫ ফেব্রুয়ারি ২০২৬) যথাযথ মর্যাদায় পালিত হয়।

দিনটি উপলক্ষ্যে ঢাকার বনানীস্থ সামরিক কবরস্থানে শহিদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনাসদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি জনাব জনাব মোঃ সাহাবুদ্দিন; মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান; স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ; সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব; বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহিদ পরিবারের সদস্যগণ। শহিদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যগণ স্যালুট প্রদান করেন। পরবর্তীতে, শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: