Sunday, March 8, 2026
Sunday, March 8, 2026
Homeরাজনীতিজৈন্তাবার্তার ইফতার মাহফিলে আরিফুল হক চৌধুরী

জৈন্তাবার্তার ইফতার মাহফিলে আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশে এসে প্রবাসীরা নানারকম হয়রানির শিকার হন। এসব বন্ধে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ প্রসঙ্গে প্রবাসীদের যাতায়াত ও আবাসন সমস্যার সমাধানে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওভারসীজ সেন্টার ভেঙে প্রবাসীদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১০ তলা বিশিষ্ট একটি রেস্ট হাউজ নির্মাণ করাসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানান।
তিনি বলেন, আমাদের প্রবাসীরা তাদের কার্ড প্রদর্শন করে এই রেস্ট হাউজ ব্যবহার করতে পারবেন। প্রবাসীদের কল্যাণে তাঁর মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান মন্ত্রী।
শনিবার দৈনিক জৈন্তা বার্তা’র ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের যে সমস্যা দেখা দিচ্ছে তার সমাধানে মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত যে তিন জন প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় নিয়মিত খোঁজখবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বিষয়টি। প্রবাসী তিনজনের মরদেহ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।
আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাদের সরকার সহযোগীতা করবে। তিনি আরও বলেন, প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের এসব সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।
এসময় তিনি সিলেট-৪ আসনের তিনটি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতার কথা উল্লেখ করে এই বিষয়ে ১৫ দিনের মধ্যে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করার কথা জানান। সিলেট বিভাগের সকল মন্ত্রী এমপিদের নিয়ে অচিরেই ঢাকা-সিলেট মহাসড়কের সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এসময় তিনি দৈনিক জৈন্তা বার্তা’র সমৃদ্ধি কামনা করেন এবং সমাজের সকল অসঙ্গতি তুলে ধরতে পত্রিকাটির সাংবাদিক কলাকুশলী সহ সকলের প্রতি আহ্বান জানান।

ইফতার মাহফিলে সিলেট সিটি কর্পোশেনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সমাজ প্রগতিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি সিসিকের প্রশাসকের দায়িত্ব নেয়ার প্রসঙ্গ টেনে দায়িত্ব পালনে সাংবাদিকসহ সব মহলের সহযোগিতা চান। সবার প্রচেষ্টায় আমরা ক্লিন সিটি, গ্রিণ সিটি গড়তে চাই। সেক্ষেত্রে দৈনিক জৈন্তাবার্তার বলিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করেন।

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর বলেন, রমজান হলো সংযমের মাস। এই সময়ে আমাদেরকে যেখানে আরও সংযমী হওয়ার কথা সেখানে ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশা করেন। এ বিষয়ে ব্যবসায়ীদের প্রতি সংযমী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সমাজসেবী শ্যামা হক চৌধুরী বলেন, সিলেট -৪ আসনে যেসব সমস্যা রয়েছে সেগুলো বেশি করে জৈন্তাবার্তা পত্রিকায় প্রকাশ করার আহবান জানিয়ে বলেন এই এলাকার সংসদ সদস্য ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যেসকল উদ্যোগ গ্রহণ করেন যেগুলোও তুলে ধরার কথা বলেন।
এছাড়া ইফতার মাহফিলে সিলেটের সকল সাংবাদিকদের নিয়ে এক সাথে ইফতার মাহফিলের আয়োজনের জন্য বক্তরা ধন্যবাদ জানান।

ইফতার মাহফিলে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, ইমজার সাধারণ সাধারণ সম্পাদক আনিস রহমান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির,
সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেন, সাবেক কোষাধ্যক্ষ চয়ন চৌধুরী, সিলেট এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত ) ফারুক আহমদ, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল মুর্শেদ, সিএন্ডএফ এজেন্ট এর সহ-সভাপতি মোঃ আবুল কালাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট এর সাধারণ সম্পাদক কাসমির রেজা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট এর উপ-পরিচালক অধ্যাপক প্রতাপ চৌধুরী, সিলেট ভয়েস এর প্রকাশক সেলিনা চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়ছল আলম, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবীর, সাবেক সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু। সিলেট জেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমেদ জামিল, কার্যকরী সদস্য রঞ্জিত কুমার সিংহ, জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এম এ রহিম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইমজার সহসভাপতি এস সুটন সিংহ, ইমজার সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, সিলেট জেলা প্রেসকøাবের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু ও চিত্রগ্রাহক ইউসুফ আলী, দৈনিক রুপালী বাংলাদেশের ব্যুরো প্রধান সালমান ফরিদ, বাংলাটিভির ব্যুরোপ্রধান কাইয়ুম উল্লাস, ফটোজার্নালিস্টের এসোসিয়েশনের সাবেক সভাপতি মামুন হাসান, স্টার নিউজের নিজস্ব প্রতিবেদক ইয়াহিয়া মারুফ, সিলেট দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গির আলম মুসিক, সিলেটের ডাকের আহমাদ সেলিম, এম আহমদ আলী, দৈনিক জালালাবাদের রিপোর্টার আহবাব মোস্তফা খান, দৈনিক সিলেট বাণীর চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, আফতাব উদ্দিন, দুলাল হোসেন, জাবেদ ইমরান, শুভ প্রতিদিনের মাহমুদ হোসেন, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার এম এ মালেক, দৈনিক কাজীর বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার সিন্টু চন্দ, দৈনিক ইত্তেফাকের প্রতিবেদক অমিতা সিনহা, নিউজটুয়েন্টিফোরের চিত্রগ্রাহক, হাসান শিকদার সেলিম, সময় টিভির রিপোর্টার অপু বণিক, জয়ন্ত কুমার দাস, ক্যামেরাজার্নালিস্ট দিগেন সিংহ, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাস জয়, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাজার্নালিস্ট মোজাম্মেল হক, কালেরকন্ঠের মাল্টিমিডিয়া প্রতিবেদক কবীর আহমদ, ইমজা নিউজের প্রতিবেদক নয়ন সরকার, আজকের পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিবেদক রুম্মান আহমদ, শ্যামল সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন, যুগভেরীর প্রতিবেদক রায়হান আহমদ, উত্তর পূর্বের সিনিয়র রিপোর্টার মীর্জা সোহেল, আজকের সিলেটের সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ, দৈনিক মানচিত্রের কম্পিউটার ইনচার্জ মিজানুর রহমান, বাবর আহমদ, ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, ইনকিলাবের ফটোসাংবাদিক আনোয়ার হোসেন, স্টার নিউজের ক্যামেরাপার্সন এহিয়া আহমদ, সাংবাদিক ফারুক হোসেন, এশিয়ান টেলিভিশনের আবুল হোসেন, আলোকিত সময়ের সিলেট প্রতিনিধি সুলতান সুমন, ঢাকা পোস্টের সিলেট প্রতিনিধি মাসুদ আহমদ রনী, সিলেট ভিউ এর সিনিয়র রিপোর্টার শাকিল জামান, শ্যামল সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার এমদাদুল হক সোহাগ, আধুনিক কাগজের চিফ রিপোর্টার, জিকরুল ইসলাম,
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ,গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, সহ সম্পাদক জাহীদুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. মাহফুজ আহমদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সভাপতি মো. আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর সম্পাদক ইমন আহমদ, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ তামিম আহমদ, মফস্বল সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক এস. এম. সাইদুর রহমান, আইপিই বিভাগের তারেক আজাদ, শাবিপ্রবি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. নূর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, জুড়ী প্রেসক্লাব সভাপতি তানজির আহমেদ রাসেল, সিনিয়র সহ সভাপতি ইমরানুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক আদনান চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসানুল হক, সদস্য মো. আল আমিন, অনলাইন প্রেসক্লাবের সহ প্রচার সম্পাদক মো. ইমরান হোসেন সাংবাদিক মো. আশিক, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি মছব্বির আলী, সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বক্স, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সভাপতি মনজুর আহমদ, সাংবাদিক ও রোটারিয়ান এম এ রহিম, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আহমদ, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব সভাপতি সভাপতি বিলাল আহমদ, সাধারণ সম্পাদক সোলেমান সিদ্দিকী, জেলা পেশাজীবী পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক শামীম আহম, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ সহসভাপতি শরীফ আহমদ চৌধুরী, শাহাবউদ্দীন শাহীন, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান বাবু জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসন সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিদ দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, কার্যকরী সদস্য আলী আহমদ, জুয়েল আহমদ, সুমিত রায় প্রমুখ।
প্রতিনিধিদের মধ্যে জৈন্তাপুর প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, গোয়াইনঘাটের নিজস্ব প্রতিবেদক হেলাল আহমদ বাদশা, নজরুল ইসলাম,বিশ্বনাখ প্রতিনিধি মো. শাইস্তা মিয়া, গোলাপগঞ্জ প্রতিনিধি মো. বদরুল আলম, জগন্নাথ প্রতিনিধি রেজওয়ান কোরেশী, মাধবপুর প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর, শ্রীমঙ্গল রবি উদ্দিন, বড়লেখা প্রতিনিধি মোস্তফা উদ্দিন, জৈন্তাবার্তার কম্পিউটার ইনচার্জ চৌধুরী আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্য দেন জৈন্তাবার্তার প্রকাশক মাসুম ইফতেখার রসুল শিহাব। সঞ্চালনা করেন জৈন্তাবার্তার সম্পাদক ফারুক আহমদ।
এসময় প্রধান সম্পাদক কায়সার আহমদ শিপলুর পক্ষ থেকে মুহাজিরুল ইসলাম রাহাত লিখিত বক্তব্য পড়ে শোনান। তাতে তিনি সিলেটের মিডিয়া জগতের নানামত, নানা আদর্শ এবং ঘরানার সকল কলম সৈনিকদের নিয়ে এক টেবিলে বসে পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলে শরিক হওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: