Friday, March 6, 2026
Friday, March 6, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে ৪টি গরুসহ ছাগল মারা গেছে।

ডিমলায় অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে ৪টি গরুসহ ছাগল মারা গেছে।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দর খাতা ডাঙ্গাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৪টি গরু ও কয়েকটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই গ্রামের জ্যোতিষ চন্দ্রের ছেলে সন্তেষ কুমারের বাড়ির গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বাড়ির লোকজন ও আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে গোয়ালঘরে থাকা চারটি গরু ও কয়েকটি ছাগল আগুনে পুড়ে মারা যায় এবং গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরিবারের দাবি আগুনে গোয়ালঘরে থাকা গবাদিপশু ও অন্যান্য সামগ্রী পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: