মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে আজ মঙ্গলবার উপজেলায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: ইমরানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, জেলা বিএনপির কেন্দ্রীয় নারী সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না ডিমলা উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনীতিক দলের নেতা কর্মীরা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী এবং জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যম কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সাক্ষরতা শুধু অক্ষর জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং আত্ম-নির্ভরশীলতা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে একটি সমৃদ্ধ সমাজ ও উন্নত রাষ্ট্র গড়ে তুলতে।বক্তারা আরো বলেন “সমাজের কোনো মানুষ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে যারা নানা কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়েছেন, তাদের সাক্ষরতার আওতায় নিয়ে আসতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।