Wednesday, February 25, 2026
Wednesday, February 25, 2026
Homeরাজনীতিডিমলায় আফেন্দীর পক্ষ থেকে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।

ডিমলায় আফেন্দীর পক্ষ থেকে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী ও ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান উপলক্ষে ডিমলা উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ নেন মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী এবং তার ছোট ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম।

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ডোমার ও ডিমলা উপজেলা জমিয়ত। আয়োজকরা জানান, রমজানের শিক্ষা ও মানবিকতার চেতনা থেকে প্রতিবছরের মতো এবারও তারা এ সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। উল্লেখ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ১ (ডোমার-ডিমলা) এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি জোটের প্রার্থী ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দি (খেজুরগাছ)। তিনি ভোট পান ১ লাখ ১৯ হাজার ৫৯। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার (দাঁড়িপাল্লা) ১ লাখ ৫০ হাজার ৮২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: