মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রাকিব ইসলাম (২৩) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
সোমবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ঠাকুরগঞ্জ বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগঞ্জ- মশোর মোড় ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সাইকেলযোগে ওই এলাকায় এলে বিজিবি সদস্যরা তাকে থামতে বললে। তিনি সাইকেল ফেলে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেফতার করে।
বিজিবি সূত্রে জানা যায়, গ্রেফতার পর তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২০ টাকা, দুটি বাটন মোবাইল ফোন, তিনটি মোবাইল সিম ও একটি সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাকিব ইসলাম ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মো. আইবুল ইসলামের ছেলে।
পরে গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ প্রতিরোধে ও ডিমলা উপজেলায় মাদকমুক্ত রাখতে (বিজিবির) নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।