মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ -২০২৬'-এর উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণসহ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং উপজেলার সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৬ আগস্ট, ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬'-এর আলোচনা সভা ও উপজেলার সফল মৎস্যচাষী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: ইমরানুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসাবে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার-ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা উপজেলার মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানসহ বিভিন্ন দলের নেতা কর্মীরা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্যখাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও রপ্তানিমুখী করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং বাংলাদেশে খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ এবং নদী-খাল-ঘেরে মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।