
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীমের আগমন উপলক্ষে ডিমলা উপজেলা বিএনপি ও এর অধিভুক্ত সংগঠনগুলোর নেতা-কর্মীরা তাঁকে পুষ্পস্তবক অর্পণ করে শুভেচ্ছা জানিয়েছেন।
১১ এপ্রিল, শনিবার বিকেলে ডিমলা ডাক বাংলায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, নীলফামারী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান এবং বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা আশা প্রকাশ করেন যে, নতুন প্রশাসকের নেতৃত্বে নীলফামারী জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবে। প্রশাসক শামীম শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং জেলার উন্নয়ন ও জনসেবার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁর দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।


