মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে নীলফামারীর ডিমলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ (সিজন -২) এর শুভ উদ্বোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে এক সঙ্গে সারা দেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। একই সঙ্গে ডিমলা উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) প্রতিযোগিতারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, ডিমলা উপজেলার যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু বক্কর সিদ্দিক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব তারিকুল ইসলাম খাঁন লোহানী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান,
উপজেলা জামায়াতের সেক্রেটারী কাজী রুকুজ্জামান বকুলসহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ও গণমাধ্যম কর্মীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় ডিমলা সদর ইউনিয়ন ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের খেলোয়াড়েরা অংশ নেয়। এ আয়োজন কেন্দ্র করে পুরো ডিমলা উপজেলা পরিষদ মাঠে এক উৎসবমুখর পরিবেশের তৈরি হয় খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হয়। আয়োজকরা জানায় তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে পারলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে।