Tuesday, March 3, 2026
Tuesday, March 3, 2026
Homeআইন আদালতডিমলায় বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ডিমলায় বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নীলফামারী জেলার ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও বাজার মনিটরিং পরিচালিত হয়েছে।

সোমবার (২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিমলা উপজেলার নাউতারা বাজার এবং কেয়ার বাজারে পরিচালিত এ অভিযানে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যের
মূল্য তালিকা প্রদর্শন না করা, ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রয় সহ অন্যান্য অপরাধে দুই জন ব্যক্তিকে সতর্কতামূলক ভাবে ( এক হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে মুদি দোকান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুদাম, চাল-ডাল ও ভোজ্যতেল বিক্রেতা, সবজি ও ফলের দোকান ঘুরে দেখা হয়। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রি, নির্ধারিত দামের অতিরিক্ত মূল্য আদায় এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা এবং ক্রেতাদের সঙ্গে স্বচ্ছ আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তাদেরও মূল্য তালিকা দেখে পণ্য কেনা এবং কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা প্রশাসনের অগ্রাধিকার। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এবং ডিমলা উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে বাজার তদারকি জোরদার থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: