
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিমলা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ডিমলা উপজেলা এনসিপি ও অটোচালক শ্রমিক সংগঠনের শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপি’র যুগ্ম সদস্য সচিব মোঃ রাশেদ ইসলাম, জেলা যুব শক্তির সদস্য সচিব মোঃ রাব্বি ইসলাম, উপজেলা এনসিপির নেতা জিয়ারুল ইসলাম জিয়া, জাফর হোসেন জাকির, মোঃ আশরাফুল ইসলাম, নয়ন ইসলাম, শ্রী পরিমল রায় ও ওবাইদুল ইসলাম সবুজসহ প্রমূখ। এছাড়াও ডিমলা অটোচালক শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক মোঃ আলম ইসলামের নেতৃত্বে অন্যন্য নেতৃবৃন্দ।



