মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারবর্গের মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথেই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটির সূচনা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)মোঃ রওশন কবির,কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না,উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যক্ষ মানোয়ার হোসেন,গোলাম রব্বানী প্রধান ও জাহাঙ্গীর আলম ডিয়ার, মুক্তিযোদ্ধা সংসদের প্রভাষক আবুল কাশেম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর রোকুরুজ্জামান বকুল, সেক্রেটারি অধ্যাপক কাজী হাবিবুর রহমান, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সেক্রেটারি আলামিন, এনসিপি নেতা শহিদুজ্জামান বাবু, রাশেদুজ্জামান রাশেদ, শাকিল প্রধান, রাব্বি, মুজিবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবং ডিমলা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদার সাথে দিবসটি উদযাপন করা হয়।
প্রধান অতিথি, স্বাধীনতা মহান শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ও তার বক্তব্য বলেন, দেশের উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আরও বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য আত্মত্যাগ আমাদের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রেরণা জোগায়। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা। তারা আরও বলেন, রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সবার দায়িত্ব।