Saturday, February 21, 2026
Saturday, February 21, 2026
Homeসারা বাংলাডিমলায় মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা।

ডিমলায় মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

যথাযোগ্য মর্যাদায় নীলফামারীর ডিমলায় অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

একুশে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে ডিমলা উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রওশন কবির, কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, সরকারি ও আধা-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও জাতীয় সাংবাদিক সংস্থা, ডিমলা উপজেলার প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা।

পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। একুশের এই দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের এবং তাদের আদর্শ ধারণ করে জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: