মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
এসো সবাই খেলাধুলা করি "মদকমুক্ত নেশামুক্ত সমাজ গড়ি" সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের স্বপ্নের ডোমার- ডিমলা গড়ি এই শ্লোগানে নীলফামারীর ডিমলায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার অনুষ্ঠান ও হাডুডু খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩ (অক্টোবর) বিকেলে উপজেলার ৬ নং নাউতারা ইউনিয়ন আনন্দ বাজার যুব সমাজের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজিত খেলার অনুষ্ঠানে নাউতারা ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুস সাত্তার, ও এডভোকেট রায়হান, জাহিদুল ইসলাম, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, এছাড়া এলাকার তরুণ সমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান বলেন যুবসমাজকে মোবাইলের আসক্তি, মাদক, সন্ত্রাস ও নেশামুক্ত থেকে মুক্ত রাখতেই এ খেলার আয়োজন অনেক গুরুত্বপূর্ণ এবং সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের স্বপ্ন বাস্তবায়নে অপরাধমুক্ত সমাজ, সুস্থ, সবল ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে এবং যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের চেতনা বিকাশে অনন্য ভূমিকা পালন করে।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। উৎসবমুখর পরিবেশে খেলায় মুখোমুখি হয় কদমতলি বাজার দল ও আকাশ কড়ি খালপাড়া দল। খেলায় কদমতলি বাজার দল কে হারিয়ে আকাশ কুড়ি খালপাড়ার দল জয়ী হয়। হাসি-আনন্দ, উচ্ছ্বাস আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া দেন অতিথিরা।