
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
পবিত্র মাহে রমজানে একই পদ্ধতিতে নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৭০৬টি মসজিদে খতমে তারাবীর নামাজ আদায় করা হবে। প্রথম ছয়দিনে দেড় পারা করে নয় পারা এবং পরের ২১দিনে এক পারা করে ২৭ রমজানের পবিত্র লাইলাতুল কদরের রাতে খতমে কুরআন তেলওয়াত সম্পন্ন হবে।
ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালকের কার্যালয় থেকে জানায়, নীলফামারী জেলার সকল মসজিদে একই নিয়মে তারাবীর নামায আদায়ে নির্দেশনা দেয়া হয়েছে। এবং ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম বলেন, একই পদ্ধতিতে তারাবীর নামাযে পবিত্র কুরআন তেলওয়াত করা হলে কোন মুসল্লির কোরআন তেলওয়াত শুনতে সমস্যা হবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম। তিনি জানান, এবার প্রথম নীলফামারী জেলার সকল মসজিদে একই নিয়মে তারাবীর নামাজে পবিত্র কুরআন তেলওয়াত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


