জাহিদুল ইসলাম ডিমলা।
নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিমলা উপজেলা পরিষদের হলরুমে বৃহস্পতিবার ২৯ অক্টোবর এ মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। মাসিক বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান, এ সময় প্রধান অতিথি হিসাবে মাসিক বৈঠকে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম সরকারসহ উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
মাসিক বৈঠকে ডিমলা উপজেলার সামগ্রিক উন্নয়ন, ও উপজেলার বিভিন্ন সরকারি বিভাগের কার্যক্রম, পাবলিক সার্ভিসের গুণমানের গুণমান এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও, উপজেলাটির উন্নয়ন কার্যক্রমগুলি আরও গতিশীল কর সহ সরকারি পরিষেবাগুলির সুবিধাগুলি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন বিষয় জোর দেওয়া জন্য আলোচনা করেন বক্তারা। এছাড়াও মাসিক বৈঠকে উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণ কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের যৌথ প্রচেষ্টার প্রয়োজন মনে করেন বক্তারা।