Wednesday, March 4, 2026
Wednesday, March 4, 2026
Homeআইন আদালতডিমলা থানা পুলিশের আয়োজনে মাহে রমজানের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ডিমলা থানা পুলিশের আয়োজনে মাহে রমজানের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা থানা পুলিশের আয়োজনে পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ থানা চত্বরে আয়োজিত এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান ও ডোমার উপজেলা নির্বাহী অফিসার, মোছা.শায়লা সাঈদ তন্বী।

এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো, মহসীন আলী , সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী , সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা, নীলফামারী জেলার ৬ থানার অফিসার ইনচার্জ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা এতে অংশগ্রহণ করেন। শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস। সমাজে ন্যায়, সততা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তিনি সকলকে রমজানের শিক্ষা ধারণ করে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: