Thursday, February 19, 2026
Thursday, February 19, 2026
Homeরাজনীতিঢাকার মতো ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক...

ঢাকার মতো ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য যেসব সেবা চালু রয়েছে, সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সেগুলো নেই। এখানেও শিগগিরই সেগুলো চালু করার পাশাপাশি প্রবাসীদের প্রত্যাশা পূরণ করা হবে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাস্তাঘাট, বিমানসহ সবকিছু মাথায় রয়েছে। অল্প সময়ের মধ্যে সব এমপি ও মন্ত্রীরা বসে পরিকল্পনা করবে এবং বৈরী মনোভাব না রেখে মিলিতভাবে কাজ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

তিনি আরও বলেন, ‘আমাদের পার্টির ইশতেহারে প্রবাসীদের কল্যাণের ব্যাপারে বিশদভাবে উল্লেখ করা হয়েছে। আমি মনে করি, আমাদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত প্রবাসীদের জন্য কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করা। আমরা এটি শিগগিরই স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পর্যায়ে বাস্তবায়ন করার পরিকল্পনা করছি।’

মন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে আসা আরিফুল হক চৌধুরী বলেন, প্রথম দিনটি তিনি মায়ের সঙ্গে কাটাবেন এবং এরপর শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। পরদিন নির্বাচনী এলাকায় তিনি কাজের পরিকল্পনা করবেন। তিনি দোয়া চান যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের জন্য কাজ করতে পারেন।

এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি ফ্লাইটে বেলা ২টা ১৫ মিনিটে পাঁচ দিনের সরকারি সফরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: