
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ও খালিশা চাপানি ইউনিয়নে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে।
জানা যায়, ২৬ ফেব্রুয়ারি টেপাখড়িবাড়ি ইউনিয়নে পাথর উত্তোলনে ব্যবহৃত ১১টি ইঞ্জিনচালিত নৌকা এবং ৬টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়েছে। এছাড়াও খালিশা চাপানি ইউনিয়নে ৫টি শক্তিশালী সিক্স-সিলিন্ডার মেশিন ধ্বংস করা হয়েছে। অভিযানটি সফলভাবে পরিচালনা করেন ডিমলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির, ও এবং বানিরঘাট বিওপির সুবেদার মোঃ সাইফুজ্জামানসহ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিজিবির ৬২ জন সদস্য এবং ডিমলা থানার সাব-ইন্সপেক্টর মোঃ রেজাসহ বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল নিরলস সহায়তা প্রদান করেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ডিমলার এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



