Thursday, February 5, 2026
Thursday, February 5, 2026
Homeরাজনীতিদক্ষিণ সুরমা মুরার বাজারে এম এ মালিকের গণসংযোগ ও উঠান বৈঠক।

দক্ষিণ সুরমা মুরার বাজারে এম এ মালিকের গণসংযোগ ও উঠান বৈঠক।

সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী এম এ মালিক-এর সমর্থনে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দক্ষিণ সুরমার মুরার বাজার এলাকায় এই গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, কানাডা বিএনপি (পশ্চিম)-এর সভাপতি আহাদ খন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লন্ডন বিএনপি নেতা জাকির হোসেন ইসরাইল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো: সালাহ উদ্দিন, তেতলি ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুমেল আহমদ, সিলেট মহানগর কৃষক দলের সদস্য রিপন মিয়া সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, এম এ মালিক একজন জনবান্ধব নেতা। এই জনপদের মানুষের ভাগ্যোন্নয়নে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। প্রবাস থেকে এসে নেতৃবৃন্দ এই প্রচারণায় অংশ নেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। গণসংযোগ শেষে তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের কেন্দ্রে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।
গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ধানের শীষের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি ও ভোটাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: