Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeরাজনীতিদাউদপুরে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন সাবেক এমপি শফি এ চৌধুরী।

দাউদপুরে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন সাবেক এমপি শফি এ চৌধুরী।

জাতীয় সংসদের সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, বিগত বিএনপি সরকারের আমলেই আমি দক্ষিণ সুরমা উপজেলা বাস্তবায়ন করেছি। এই অঞ্চলের মানুষের জন্য একটা যুগান্তকারী উন্নয়ন করেছিলাম। আর বিগত ১৭ বছর দক্ষিণ সুরমা বাসি শুধু বঞ্চিত হয়েছে। এই এলাকাকে বিএনপির এলাকা আখ্যা দিয়ে আওয়ামী লীগ সরকার কোন উন্নয়ন করেনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নে বিএনপি’র সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফি আহমেদ চৌধুরী উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, এবার সময় এসেছে সেই বদলা নেয়ার। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ এর বিজয় নিশ্চিত করতে হবে। তবেই দক্ষিণ সুরমা বাসি তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন আবার উপহার পাবেন। তিনি এম এ মালিক কে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য দাউদপুরের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শামসুর রহমান শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি’র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শামীম আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা, বদরুল ইসলাম বদই, সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল, অলিউর রহমান, ফখরুল আলম, শফি খান, লায়েক আহমদ সহ নয়টি ওয়ার্ডের বিএনপি’র নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: