Monday, April 13, 2026
Monday, April 13, 2026
Homeবিশেষ প্রতিবেদনদীর্ঘদিনের মানসিক অসুস্থতা, রাণীশংকৈলে বৃদ্ধার আত্মহত্যা।

দীর্ঘদিনের মানসিক অসুস্থতা, রাণীশংকৈলে বৃদ্ধার আত্মহত্যা।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হালিমা বেগম (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে এ ঘটনা ঘটে। হালিমা বেগম ওই এলাকার মৃত
ঢুলু মোহাম্মদের স্ত্রী। রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালিমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়ার পরও সুস্থ না হওয়ায় তিনি গভীর হতাশায় ভুগছিলেন। ঘটনার দিন বিকালে বাড়ির সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষের সরের সাথে রশি
দিয়ে ফাঁস লাগা হালিমা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের লোকজন জানান,
দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ থাকায় হতাশার কারণে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ষজানান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: