Friday, April 3, 2026
Friday, April 3, 2026
Homeজাতীয়দেশের মানুষের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই: বাণিজ্য মন্ত্রী।

দেশের মানুষের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই: বাণিজ্য মন্ত্রী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের সব মানুষের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই। আমরা সাশ্রয়ী হবো যেন আরা জ্বালানী সেইভ করতে পারি। সেইভ করলে আমরা জ্বালানী দীর্ঘ সময় ব্যবহার করতে পারবো। আমরা যদি সেইভ করতে পারি দেশের জন্য জ্বালানী কম আমদানী করতে হবে। এত আমাদের বৈদেশিক মুদ্রার খরচ হবে কম। জ্বালানী নিয়ে অহেতুক আতংকিত হওয়ার কিছু নেই। এ বিষয়ে স্বাভাবিকতা বজায় রাখতে হবে। তাই এই স্বাভাবিকতা বজায় রাখার জন্য আমার সকলের প্রতি অনুরোধ থাকবে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৫টায় নিজ বাসভবনে সিলেটের স্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার ব্যাপারে মন্ত্রী বলেন, আমরা সবাই মিলে যদি ঠিক করি যে আমরা সতর্ক থাকবো এবং অহেতুক বিপদে পরবো না তাহলে সবই স্বাভাবিক থাকবে। ছয়টার পর থেকে পিক আওয়ার শুরু হয় । সেই সময়টা যদি আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি তাহলে বাড়তি খরচ থেকে আমরা রক্ষা পাবো। এবং যেটা আমরা সেইভ করলাস সেই সেভিংসটা আমরা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবো। এটাই স্বাভাবিকতা। পৃথিবীর অনেক দেশে এক ঘন্টা কম বেশি হয় শীত এবং গরমের সময়। ডে লাইট সেভিংসের জন্য। আমরা কিন্তু সেটা করি না। এখন আপদকালীন পরিস্থিতিতে আমরা কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। এখন আমরা সবাই এই পদক্ষেপগুলিকে প্রতিপালন করে শৃঙ্খলবোদের পরিচয় দেবো। এবং সরকারিভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয় সম্মিলিতভাবে সেটা প্রতিপালন করে বাস্তবায়ন করবো।
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি কারন সম্পর্কে বানিজ্য মন্ত্রী বলেন, সৌদি আরবসহ যেসব জায়গা থেকে এলপিজি গ্যাস আমদানি করা হয়, সেখানেই দাম বৃদ্ধি পাওয়ায় দেশে এলপিজি গ্যাসের দাম বেড়েছে। তবে যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে ততক্ষণ পর্যন্ত জ্বালানী তেলের দাম স্থিতিশীল থাকবে।
জ্বালানিসংকটের কারণে শিল্পের উৎপাদন ব্যহত হবে কি না এই প্রশ্নের জবাবে শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্পের উৎপাদন জ্বালানির কারনে কমার সুযোগ নেই। কারণ যে সমস্ত শিল্প গ্যাসের দ্বারা পরিচালিত হয় সেসমস্ত শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চি করেই অন্য হিসাব করা হয়। সেভাবেই জ্বালানী মন্ত্রনালয় তার গ্যাস সরবরাহ নিশ্চিত রেখেছে।
তিনি আরও বলেন, জাপানের সাথে আমাদের একটি ইকোনমিক পার্টানারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। সেটি এখনো পার্লামেন্টে পাশ হয়নি। সেটি পাশ হলে আনুষ্টানিকভাবে জানানো হবে। আমরা আশা করছি আগামীতে জাপানি বিনিয়োগে বেশি বেশি আবৃষ্ট করতে পারবো। এবং আমরা অনেকগুলো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্চি। এগুলো সম্পন্ন হলে এলডিসি গ্যাজুয়েশনের পরেও আমরা বিভিন্ন দেশে আমাদের পন্য প্রবেশের ক্ষেত্রে প্রেফার ট্রিটমেন্ট পাবো।
এরআগে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটে আসেন। এরপর তিনি নগরীর পীরমহল্লা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লি ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন। এরপর তিনি নিজ বাসভবনে বিকাল ৪টায় স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, এহতেশামুল হক চৌধুরী, সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, আব্দুল হাদি পাভেল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: