Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeরাজনীতিধানের শীষের বিজয়ে ঘরে ঘরে কাজ করতে হবে: কয়েস লোদী।

ধানের শীষের বিজয়ে ঘরে ঘরে কাজ করতে হবে: কয়েস লোদী।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সামনে আগামী নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে। তাই এখন থেকেই ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি রবিবার (১৯ অক্টোবর) নগরীর টুকেরবাজারস্থ তেমুখী পয়েন্ট সংলগ্ন একটি কমিনিউটি সেন্টারে সিলেট মহানগর মহিলা দলের আওতাধীন ৩৮নং ওয়ার্ড মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর বিএনপি মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেউজী’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক সাফিয়া খাতুন মনির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী শাহজাহান মিয়া, ৩৯নং ওয়ার্ড আহবায়ক আলী আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান শামিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলিবুর রহমান আলী, মহানগর সেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক উসমান হারুন পনির, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফারুক শিরিন, ৩৭নং ওয়ার্ড মহিলা দলের আহবায়ক হালিমা বেগম তিন্নি, ৮নং ওয়ার্ড মহিলা দলের আহবায়ক দিলারা বেগম। আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. রাশেদ, আব্দুল রহিম প্রমুখ। সভায় সর্বসম্মতি ক্রমে জুলি পুরকায়স্থকে আহবায়ক করে ৪৩ সদস্য বিশিষ্ট ৩৮নং ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন করা হয়।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: