Saturday, March 21, 2026
Saturday, March 21, 2026
Homeরাজনীতিধানের শীষে একটি ভোট মানেই হবে লুটপাট, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি...

ধানের শীষে একটি ভোট মানেই হবে লুটপাট, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি গণরায় — মাহবুব চৌধুরী।

বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতা এটিকে কেন্দ্র করেই বিএনপির রাজনীতি। এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের নয়—এটি গণতন্ত্র বনাম দুঃশাসনের লড়াই। ধানের শীষে একটি ভোট মানেই হবে লুটপাট, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি গণরায়। তিনি ধানের শীষে এমরান চৌধুরীকে ও গণভোটে ‘হ্যাঁ’ সূচকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির সংগ্রামী নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী বলেন, এ আসনের সমস্যা গুলো আমাদের প্রার্থী ইতিমধ্যে চিহ্নিত করেছেন, বিজয়ী হলে সেসব সমস্যা সমাধান সহ তরুণ প্রজন্মের প্রত্যাশার সঙ্গে নবীন-প্রবীণ, ধনী-দরিদ্র সবার কথা মনে রেখে পরিকল্পনা বাস্তবায়ন করবেন। সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার কার্ডগুলো পৌঁছে দিবেন। বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থি রাজনীতি। আমাদের সুযোগ এসেছে এবার যেন সঠিক সিদ্ধান্ত নেই, ধানের শীষে ভোট দেই।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট ৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সিলেট জেলা বিএনপির সেক্রেটারী এমরান আহমদ চৌধুরী পক্ষে নির্বাচনী প্রচারনাকালে তিনি এ কথা বলেন।

২লা ফেব্রুয়ারি (সোমবার) সিলেট ৬ আসনের বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি সাধারণ মানুষ কাছে ধানের শীষে ভোট চান ও এমরান আহমদ চৌধুরীর লিফলেট তুলে দেন। এ কর্মসূচীতে আরো ছিলেন ইউকে বিএনপির সাবেক ইসি মেম্বার, ইউকে লেবার পার্টির সদস্য, যুক্তরাজ্য কমিউনিটি নেতা, স্হানীয় আলীনগর বাসিন্দা মোং আনোয়ার হোসেন, বিএনপি নেতা ও জিয়া সংসদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য আনহার আহমদ, মহানগর বিএনপি নেতা ও জিয়া সংসদ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক আহছানুজ্জামান শহিদ, স্হানীয় বিএনপি নেতা মাহতাব উদ্দিন, হাজি জাবেদ আহমদ, আব্দুস শহিদ, জুবের আহমদ, আমির আহমদ, ছানা মিয়া, ইমতিয়াজ হোসেন মাহিন প্রমূখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: