Wednesday, March 18, 2026
Wednesday, March 18, 2026
Homeসারা বাংলানিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম...

নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা।

চলমান ঈদুল ফিতরের ছুটিতে বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশের বিভিন্ন লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড ও মহাসড়কসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নিরবিচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করছে। এছাড়া শিল্পাঞ্চল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করছে।

এ লক্ষ্যে দিনে ও রাতে বিভিন্ন স্থানে টহল পরিচালনা, স্পর্শকাতর স্থানসমূহে চেকপয়েন্ট স্থাপন এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী নিরাপদ ও আনন্দঘন ঈদ উদযাপনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: