Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeরাজনীতিনির্বাচনী প্রচারণার ব্যস্ততা পাশ কাটিয়ে মসজিদ-মাদ্রাসায় গিয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া...

নির্বাচনী প্রচারণার ব্যস্ততা পাশ কাটিয়ে মসজিদ-মাদ্রাসায় গিয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন এম এ মালিক।

নির্বাচনী প্রচারণার চেনা দৃশ্য থেকে ভিন্ন এক চিত্র দেখা গেল সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের কর্মকাণ্ডে। প্রচার-প্রচারণার ব্যস্ততা পাশ কাটিয়ে তিনি দিনব্যাপী মসজিদ-মাদ্রাসা পরিদর্শন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন। তাঁর এ কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের শাহ তৈয়ব ছয়লানী (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন এম এ মালিক। এরপর রুস্তমপুর নয়া বাজার ইলাশপুর মাদ্রাসায় প্রথম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

দুপুরে ধারাবাহিকভাবে খড়ারি মাদ্রাসা ও চারকাঠি মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে সিলাম জামেয়া হাফিজিয়া কোরানিয়া মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণা। তার সুস্থতা কামনায় দোয়া করাই আজ আমাদের মূল লক্ষ্য।
দোয়া মাহফিল শেষে তিনি দেশের উন্নতি ও শান্তি কামনায়ও প্রার্থনা করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মানবিকতা ও আস্থার বার্তা নিয়ে মালিকের এ কার্যক্রম জনমনে ইতিবাচক সাড়া ফেলছে।

উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তোরন, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক, বিএনপি নেতা হাজি আসাদ, নজমুল ইসলাম, মমতাজ আলী ঠাকুর, ফজলু মিয়া, আমিনুর রহমান চৌধুরী সুয়েব, রাসেল আহমদ, আবু সালেহ, ফাহিম আহমদ, আব্দুস সামাদ প্রমূখ।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: