Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeরাজনীতিনীলফামারী ১ ডোমার ডিমলা আসনের জামায়াত প্রার্থী সাত্তারের নির্বাচনী মিছিল।

নীলফামারী ১ ডোমার ডিমলা আসনের জামায়াত প্রার্থী সাত্তারের নির্বাচনী মিছিল।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়।প্রচার মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিমলা উপজেলা বিজয় চত্বরে গিয়ে সমাপ্ত হয়। নির্বাচনীয় প্রচার মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার। তিনি বলেন, “কেউ যদি আমাদের সমালোচনা করে, আমরা তাকে বুকে টেনে নেব। প্রতিশোধ নয়, ভালোবাসা ও আদর্শের রাজনীতিতেই আমরা বিশ্বাসী। তিনি আরও বলেন, ইনশাল্লাহ, নীলফামারী-১ ডোমার–ডিমলা আসনটি আমরা সকলের সহযোগিতা ও ভোটের মাধ্যমে কেন্দ্রকে উপহার দিতে সক্ষম হব। এ সময় তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দিয়ে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, সরকারি সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, ডিমলা সদর ইউনিয়ন আমির মাওলানা নূর মোবাশ্বেরসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী। মিছিল চলাকালে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: