
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
(২০২৬, ১২ ই, ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনে প্রার্থী হচ্ছে ৮ জন। প্রার্থীরা হলেন, মো. তছলিম উদ্দিন, দল: জাতীয় পার্টি, প্রতীক: লাঙল, মো. রফিকুল ইসলাম, দল: বাংলাদেশের সমাজতান্ত্রিক, দল: মার্কসবাদী, প্রতীক: কাঁচি, মাওলানা মোঃ মন্জুরুল ইসলাম, দল: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, প্রতীক: খেজুরগাছ, জেবেল রহমান গানি, দল: ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, প্রতীক: গাভী, মো. আব্দুস সাত্তার, দল: জামায়াতে ইসলামী, প্রতীক: দাঁড়িপাল্লা, মো. সিরাজুল ইসলাম, দল: ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, প্রতীক: টেলিভিশন, মো. মখদুম আজম মাশরাফী, দল: জাতীয় পার্টি-জেপি, প্রতীক: বাইসাইকেল, মো. আ. জলিল দল: ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক: হাতপাখা।
ভোটের তথ্য নীলফামারী জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনটি ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৪ লক্ষ ৬০ হাজার ২৭১ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৪৮৩ জন, নারী ভোটার ২ লক্ষ ২৭ হাজার ৭৮৬ জন, এবং তৃতীয় লিঙ্গের ২ জন। এবং ডোমার উপজেলায় ৭০টি ভোট কেন্দ্র ও ডিমলা উপজেলায় ৮৪টি ভোট কেন্দ্র।
নীলফামারী-১ আসন হলো বাংলাদেশের জাতীয় সংসদের ১২ নম্বর নির্বাচনী এলাকা। এ আসনটি
তিস্তা নদী বেষ্টিত এই এলাকা ও কৃষিনির্ভর এবং এখানে অবস্থিত তিস্তা ব্যারাজ দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। নীলফামারী-১ আসনে এবার তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি। তিস্তা পাড়ের মানুষের প্রধান দাবি হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং স্থায়ী কর্মসংস্থান।



