Monday, February 9, 2026
Monday, February 9, 2026
Homeরাজনীতিনীলফামারী ২ আসনে ধানের শীষের বড় নির্বাচনী শোডাউন, ধানের শীষে ভোট দেয়ার...

নীলফামারী ২ আসনে ধানের শীষের বড় নির্বাচনী শোডাউন, ধানের শীষে ভোট দেয়ার আহ্বান।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

প্রচার প্রচারণার শেষ দিনে সোমবার বিকেলে প্রায় লক্ষ ভোটার নিয়ে নির্বাচনী শোডাউন দিয়েছে নীলফামারী জেলা বিএনপি। ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে এই মিছিলটি বের হয়।

নীলফামারী জেলা শহরের ডিসি মোড় থেকে শুরু হওয়া নির্বাচনী মিছিলটি শেষ হয় ডোমার সড়কের রুবেল চত্বরে গিয়ে। এরআগে ডিসি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নীলফামারী-২ (সদর)আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল। প্রার্থী তুহিনের পিতা ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য দেন এতে। প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ১২ ফেব্রুয়ারী জনগনের ক্ষমতায়নের দিন। বদলে দেয়ার দিন। নীলফামারীকে বদলে দিতে চাই। এজন্য আপনাদের সমর্থন প্রয়োজন। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে কাজ করার সুযোগ দেবেন। বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা অংশ নেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: