মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচী - ২০২৬' পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পপি এনজিওর উদ্যোগে গাছের চারা বিতরণ করেছে ডিমলা জোন, নীলফামারী রিজিওন।
বুধবার ২৫শে নভেম্বর উপজেলার বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও ডিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন জাতের মোট একশত গাছের চারা শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মো. সাজেদুর রহমান সহকারী কর্মসূচী ব্যবস্থাপক পপি ডিমলা জোন, মো. সাজ্জাদ হোসেন, শাখা ব্যবস্থাপক পপি ডিমলা ইউপিপি শাখা, মো. আল আমিন,শাখা ব্যবস্থাপক পপি ডিমলা আরএমসি শাখার ও বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষকগণ।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় আয়োজকরা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।