Saturday, March 21, 2026
Saturday, March 21, 2026
Homeরাজনীতিপবিত্র শবে বরাতে দেশ- জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান বিএনপি নেতা মাহবুব চৌধুরীর।

পবিত্র শবে বরাতে দেশ- জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান বিএনপি নেতা মাহবুব চৌধুরীর।

পবিত্র শবে বরাত আমাদের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। তাই এ রাত সৌভাগ্যময় রজনী।

মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত।

পবিত্র শবেবরাত উপলক্ষে ৩ ফেব্রোয়ারি ২০২৬ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট আব্দুল গফুর স্কুল এন্ড কলেজর গভর্নিং বডির সাবেক সভাপতি জনাব মাহবুব চৌধুরী আরো বলেন পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করি এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করি। সব অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহাহর করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: