
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৫ নং গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি ঈদগা মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকল ৯:০০ টায় অনুষ্ঠিত হবে।
ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের অন্যতম পবিত্র ঈদুল ফিতর, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, তারাবিহের প্রশান্তি এবং সাহরি-ইফতারের আধ্যাত্মিক কর্মমুখরতার শেষে এই উৎসবটি হয়, শনিবার ২১ মার্চ নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম খড়িবাড়ি সহ দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। পশ্চিম খড়িবাড়ি মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত কর কমিশনার রংপুর, জনাব আলহাজ্ব আবু ইসহাক এর সভাপতিত্বে সকল মসজিদ কমিটির সদস্যের উপস্থিতিতে ২০ শে মার্চ শুক্রবার ঈদের জামাত নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়, মত বিনিময় সভায় উল্লেখ করা হয়, আগামীকাল শনিবার ২১শে মার্চ পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকল ৯:০০ টায় অনুষ্ঠিত হবে পশ্চিম খড়িবাড়ি ঈদগা মাঠে। তবে ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে ঈদের জামাত পশ্চিম খড়িবাড়ি মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদ জামাত প্রাঙ্গণে সব ধরনের প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন করেছে পশ্চিম খড়িবাড়ি মসজিদ কমিটি।
ঈদুল ফিতরের নামাজের জামাতটির ইমামতি করবেন ইমাম মাওলানা মো: আবেদ আলী। মসজিদটির মধ্যে বর্তমানে মোকাব্বিরের দায়িত্ব পালন করছেন মোয়াজ্জিন হাফেজ মো: জামাল উদ্দিন। জানা যায়, গয়াবাড়ি ইউনিয়নের সবচেয়ে বড় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় পশ্চিম খড়িবাড়ি ঈদগা মাঠে সেখানে ৭০০ থেকে ৮০০ ঘরের ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাত একসঙ্গে আদায় করে। এছাড়া পশ্চিম খড়িবাড়ি মসজিদ কমিটির সভাপতি জনাব আলহাজ্ব আবু ইসহাক অবসরপ্রাপ্ত কর কমিশনার রংপুর, তিনি পশ্চিম খড়িবাড়ি সহ সকল মুসলিম উম্মার জন্য দোয়া ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।



