প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের কৃতি সন্তান ডা. জোবাইদা রহমানের ৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবাার আজ বাদ আসর নগরীর আম্বরখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ডা. জোবাইদা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে সকল দুদিনে ছায়ার মতো পাশে ছিলেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তারেক রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে তার সকল অপশক্তি নিয়ে মাঠে নেমেছিল। কঠিন ও প্রতিকূল সেই পরিস্থিতিতে ডা. জোবাইদা রহমান জিয়া পরিবারকে আগলে রেখিছিলেন। তাঁর এই অবিচল সমর্থন ও সাহস দলের সর্বস্তরের নেতা-কর্মীদের জন্য আজ এক বড় অনুপ্রেরণা।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ডা. জোবাইদা রহমান নিজ মেধা ও মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী, যিনি সবসময় দেশের মানুষের জনকল্যাণকে প্রাধান্য দেন। তিনির যেখানেই যাচ্ছেন, সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। অতীতের মতো আগামী দিনেও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থেকে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে তিনি ভূমিকা রেখে যাবেন বলে আশাবাদী।
মাহফিলে ডা. জোবাইদা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। একই সাথে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খোরশেদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মিলন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা: এম এ হক বাবুল, স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো লুৎফুর রহমান মোহন, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মিজান আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সহ-সাংগঠনিক জাহাঙ্গীর আলম জীবন, সহ-সাগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সহ প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক খোরশেদ আহমদ খুশু, সহ মৎস্য সম্পাদক শাহিন আহমদ, শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, কার্যনির্বাহী সদস্য আব্দুল মুমিন, কার্যনির্বাহী সদস্য মতিউর রহমান শিমুল, কার্যনির্বাহী সদস্য ফরহাদ আহমদ, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগর বিএনপির কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান মমতাজ, ৩৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, ৩২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন, ৩২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিল্টন আহমদ, ৩৩নং ওয়ার্ড বিএনপির তাজুল ইসলাম তাজ, ৩৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেক আহমদ, ৩৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক জাবেদ, ৩৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ আলী মাসুম, নুরুল ইসলাম, শহিদুর রহমান সনি, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জাকারিয়া হোসেন, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোলেমান খান, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হাসেম জাকারিয়া, ইবনে জাহান তানভীর প্রমূখ।