
সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে সবাই যেন ঈদ উদযাপন করতে পারে- সে প্রত্যাশা ব্যক্ত করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ বিদেশ সহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও খোশ আমদেদ জানিয়েছেন বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট নগরীর আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সাবেক চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা মাহবুব চৌধুরী।
আজ ২০ মার্চ সন্ধায় গণমাধ্যমে প্রেরিত এক ঈদ বার্তায় তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে ঈদ উদযাপনের উৎসব আলাদা মাত্রা পাবে।
পুরো রমাদানজুড়ে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক দেশ যুদ্ধের দাবানলে জ্বলে-পুড়ে ছাই হচ্ছে। আল্লাহ তাআলা সমস্ত জুলুমের হাত থেকে দেশে দেশে মুসলিমদের রক্ষা করুন মানবজাতির ওপর রাব্বুল আলামিন রহম করুন। রমজানের শিক্ষা সারা বছরের জীবনে ধরে রাখতে পারে, তাহলে তার জন্য ঈদ সত্যিকারের সফলতার প্রতীক হয়ে ওঠে। রমজান মাস একজন মুমিনের জন্য আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের মাস। এই মাসে সিয়াম পালন, ইবাদত, দান-সদকা ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে একজন মুসলমান নিজেকে পরিশুদ্ধ করে। সেই এক মাসের সাধনার পর আল্লাহ তাআলা ঈদুল ফিতরকে আনন্দ ও পুরস্কারের দিন হিসেবে দান করেছেন। তাই ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আল্লাহর রহমত, ক্ষমা ও সন্তুষ্টি লাভের প্রতীক।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।



